
পরিবেশ রক্ষা থেকে সরকার পতন: বিক্ষোভে কাঁপছে আলবেনিয়া
শুরু হয়েছিল পরিযায়ী পাখি ‘ফ্ল্যামিঙ্গো’ রক্ষার আন্দোলন দিয়ে। কিন্তু এখন তা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ এবং শিক্ষা, কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রার দাবিতে রূপ নিয়েছে। রাজপথে হাজারো মানুষের এই বিক্ষোভ এখন পরিচিতি পেয়েছে ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ নামে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ; কাতারের সঙ্গে আলোচনায় বসছে তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় একটি বৈঠকে যোগ দিচ্ছে ইরান। বুধবারের এই বৈঠকে মূলত জব্দ করা ইরানি অর্থ ফেরত পাওয়া এবং গত ১৮ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ উত্তেজনার পর দোহায় নতুন কূটনৈতিক উদ্যোগ
হরমুজ প্রণালি নিয়ে কয়েক দিনের উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি শান্ত করতে কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই বৈঠকের ধরন ও উদ্দেশ্য নিয়ে দুই দেশ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ৩০ জুন এই বৈঠক অনুষ্ঠিত হবে। স্ট্রেইট টাইমস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারে ইরানের সঙ্গে বৈঠকের দাবি ট্রাম্পের; সরাসরি আলোচনার কথা অস্বীকার তেহরানের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে কাতারের দোহায় ইরানের সঙ্গে একটি বৈঠকের দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, ইরান আগামী মঙ্গলবার এই বৈঠকের অনুরোধ জানিয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনার কথা কঠোরভাবে অস্বীকার করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলবেনিয়ায় হাজারো মানুষের স্লোগান ‘দেশ বিক্রির জন্য নয়’
পরিবেশগতভাবে সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ প্রকল্প বাতিল ও সরকার পরিবর্তনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। গতকাল (শনিবার, ২০ জুন) দেশটির রাজধানী তিরানার রাস্তায় নেমে কয়েক হাজার বিক্ষোভকারী প্রতিবাদ জানান।

বিতর্কে ইভাঙ্কা-কুশনারের আলবেনিয়া রিসোর্ট প্রকল্প; বিক্ষোভে উত্তাল দেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সংশ্লিষ্টতায় আলবেনিয়ায় পরিকল্পিত একটি পর্যটন কমপ্লেক্স প্রকল্প নিয়ে চলমান বিক্ষোভে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। গতকাল (শুক্রবার, ৫ জুন) তিনি বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প আমলে ব্যক্তি-নির্ভর হচ্ছে মার্কিন কূটনীতি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন কূটনীতি ক্রমেই প্রাতিষ্ঠানিক কাঠামো ছেড়ে ব্যক্তি-নির্ভর হয়ে উঠছে বলে জানিয়েছে রয়টার্স। ইউরোপ ও এশিয়ার কূটনীতিকদের সঙ্গে কথা বলে বার্তা সংস্থাটি বলছে, ট্রাম্পের হঠাৎ হুমকি, ফাঁকা থাকা বহু রাষ্ট্রদূত পদ এবং দুর্বল হয়ে পড়া দূতাবাসগুলোর কারণে যুক্তরাষ্ট্রের নীতির প্রকৃত অবস্থান বুঝতে মিত্র দেশগুলোকে এখন বিকল্প পথ খুঁজতে হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্টিভ উইটকভ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার অংশ হিসেবে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জামাতা ও ঘনিষ্ঠ বন্ধুর ওপর ভরসা ট্রাম্পের; কারা এ দুই ‘আস্থাভাজন’
ইরান সংকট নিরসনে নতুন দফার আলোচনায় অংশ নিতে আজ (শনিবার, ২৫ এপ্রিল) পাকিস্তানে যাচ্ছেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের এ ঘোষণা আসার পর প্রশ্ন উঠেছে—কেন এ দুজনকে বেছে নেয়া হলো এবং তাদের পরিচয় কী? ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসির প্রতিবেদনে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পরিচয় তুলে ধরা হয়েছে।

ইসলামাবাদে কঠোর নিরাপত্তা; আলোচনার টেবিলে বসা নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এক সপ্তাহের বেশি সময় ধরে কঠোর নিরাপত্তা লকডাউনের কবলে রয়েছে। তবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকের বিষয়টি নিয়ে এখনো চরম অনিশ্চয়তা কাটছে না। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ নাকি সমঝোতা? আসিম মুনিরের সঙ্গে আরাঘচির বৈঠক
আট সপ্তাহ ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ শনিবার ইসলামাবাদের জিএইচকিউতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তুরুস্কের সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই আরাঘচির; মাধ্যম হিসেবে পাকিস্তানকে চায় ইরান
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার কোনো পরিকল্পনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেই বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি। আজ শনিবার এক প্রতিবেদনে জানানো হয়, সংঘাত অবসানের বিষয়ে ইরানের প্রস্তাবগুলো পৌঁছে দিতে পাকিস্তান কেবল একটি ‘সেতু’ বা মাধ্যম হিসেবে কাজ করতে পারে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।