ইরানি গণমাধ্যমে শেয়ার করা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) এক পোস্টে আইআরজিসির নৌ-কমান্ড জানায়, ‘যতক্ষণ পর্যন্ত ইরান থেকে যাওয়া এবং ইরানে আসা জাহাজগুলোর চলাচল হুমকির মুখে থাকবে, ততক্ষণ হরমুজ প্রণালির অবস্থা আগের মতোই (সংরক্ষিত) থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনায় যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধারোপের যে পদক্ষেপ নিয়েছেন, তারই পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও কড়াকড়ি বাড়ানোর এই ঘোষণা দিল। এতে করে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে উত্তেজনা নতুন মাত্রা পেল।





