চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন; ইনক্রিমেন্টসহ থাকছে একাধিক সুবিধা

ওয়ালটন ও চাকরির বাজার
ওয়ালটন ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজার (পোর্টফোলিও লিড) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ এপ্রিল থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ২০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ম্যানেজার (পোর্টফোলিও লিড)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন:

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা)

এই পদে আবেদন করতে হলে অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে ব্যয় নির্ধারণ, আর্থিক বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি এবং যোগাযোগে ভালো পারদর্শিতা থাকতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য ৬ থেকে ৯ বছরের অভিজ্ঞতার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের বেতন নির্ধারিত হবে। আবেদনের জন্য বয়সসীমা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর