আজ (শনিবার, ১১ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প ইরানকে এগিয়ে দেখানো সংবাদমাধ্যমের বয়ান প্রত্যাখ্যান করেন।
তিনি লেখেন, ‘আসলে, সবাই জানে ইরান হারছে, আর তাদের বড় ধরনের ক্ষতি হচ্ছে!’
ট্রাম্প আরও লেখেন, ‘ইরানের এখন আর নৌবাহিনী, বিমানবাহিনী বা বিমানবিধ্বংসী ব্যবস্থা নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের দীর্ঘদিনের ‘নেতারাও’ আর সঙ্গে নেই।’





