
নভেম্বরে ভোট না দিলে রিপাবলিকানদের ‘নরকে’ যাওয়ার সতর্কবার্তা ট্রাম্পের
টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনি কনভেনশনের সমাপনী দিনে উপস্থিত সমর্থকদের হাত তুলে ভোট দেয়ার শপথ করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে যেকোনো মূল্যে ভোট দেয়ার অঙ্গীকার করানোর পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ভোট না দিলে ভোটারদের ‘নরকে’ যেতে হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট পেতে প্রতিটি নাগরিককে ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে দেশের প্রাপ্তবয়স্ক প্রতিটি নাগরিককে পাঁচ হাজার মার্কিন ডলার করে ‘ট্রাম্প লভ্যাংশ’ বা ডিভিডেন্ড দেয়ার অভূতপূর্ব প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধকে ‘ছোট বিষয়’ হিসেবে আখ্যা ট্রাম্পের; সমালোচনা এড়াতেই কি নতুন রূপক
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ সাত মাসে পড়ার পরও এই সামরিক সংঘাতকে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ১৮ জন মার্কিন সামরিক সদস্যের প্রাণহানি এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটানো এই সংঘাত মূলত একটি ‘ছোট বিষয়’।

ইরানের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধ চলছে না: জেডি ভ্যান্স
ইরানের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধ চলছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ঠিক কবে নাগাদ এ সংঘাত বন্ধ হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই সবচেয়ে কার্যকর হাতিয়ার: জেডি ভ্যান্স
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে কার্যকর’ হাতিয়ার বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) ‘ক্লে অ্যান্ড বাক শো’ পডকাস্টে তিনি বলেন, দুই পক্ষই পরস্পরের ওপর চাপ প্রয়োগ করছে এটা ‘খুব সূক্ষ্ম এক নাচ’-এর মতো। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ইরানের কট্টরপন্থিরাই যুদ্ধ দীর্ঘায়িত করছে’—জেডি ভ্যান্স
ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক—সব ধরনের কৌশলই ব্যবহার করা হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন।

ইরান চুক্তি নিয়ে মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের, অভিযোগ জেডি ভ্যান্সের
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ করার চুক্তির বিরুদ্ধে জনমত গঠনে ইসরাইলি সরকারের কিছু সদস্য চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল (বুধবার, ১৪ জুলাই) প্রকাশিত জো রোগানের পডকাস্টে তিনি এই মন্তব্য করেন।

এপস্টেইন ফাইল সামলাতে ব্যর্থতা; ‘দোষী’, বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জেফরি এপস্টেইন সংক্রান্ত ফাইল নিয়ে ট্রাম্প প্রশাসন ‘যোগাযোগের ক্ষেত্রে চরম ব্যর্থতা’ দেখিয়েছে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, সব তথ্য সঙ্গে সঙ্গেই প্রকাশ করা উচিত ছিল। তবে এসব তথ্য গোপন করার চেষ্টা করা হয়নি বলেও তিনি দাবি করেন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল দূরত্ব? অস্ত্র জোগানে স্বনির্ভর হওয়ার লক্ষ্য নেতানিয়াহুর
ইরান ও এই অঞ্চলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান সংঘাতের রেশ কাটেনি উল্লেখ করে অস্ত্র উৎপাদনে ইসরাইলকে পুরোপুরি স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে ইসরাইলকে নিজস্ব সমরাস্ত্র উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অবমুক্ত করা অর্থ কেবল ইরানই নিয়ন্ত্রণ করবে: জাতিসংঘে নিযুক্ত দূত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় অবমুক্ত হতে যাওয়া নিজেদের অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত কেবল ইরানই নেবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কূটনীতিক। মঙ্গলবার জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলী বাহরিনি ওয়াশিংটনের দাবি নাকচ করে বলেন, এই অর্থের ওপর অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ থাকবে না এবং এটি দিয়ে মার্কিন পণ্য কেনারও কোনো বাধ্যবাধকতা নেই।

বার্গেনস্টক বৈঠক: আলোচনার টেবিলে ভ্যান্স-কুশনারে সঙ্গে গালিবাফ-আরাঘচি
সুইজারল্যান্ডের বার্গেনস্টকে একটি বিলাসবহুল হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আজ (রোববার, ২১ জুন) টেকনিক্যাল আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া চুক্তির স্থায়িত্ব লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার কারণে হুমকির মুখে পড়েছে। ইরানের দাবি, চুক্তিতে লেবাননে যুদ্ধবিরতির কথা উল্লেখ রয়েছে এবং ইসরাইলি হামলা এর স্পষ্ট লঙ্ঘন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ইতিহাসে প্রথমবার’ একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ইরান; আশাবাদী ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে চলমান আলোচনার ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।