ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মস্কো ইরানকে কোনো সহায়তা করছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তিনি তাদের কিছুটা সাহায্য করছেন, হ্যাঁ, তেমনই মনে হয়। আর সম্ভবত তিনি ভাবছেন যে আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?’
আরও পড়ুন:
মস্কো সম্ভবত ইরানের সঙ্গে এমন কিছু গোয়েন্দা তথ্য বিনিময় করেছে যা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে—এমন রিপোর্টের ভিত্তিতে যখন ওয়াশিংটন ক্রমবর্ধমান চাপের মুখে, ঠিক তখনই ট্রাম্প এ মন্তব্য করলেন।
তবে হোয়াইট হাউজ এর আগে এমন দাবি নাকচ করে দিয়েছিল। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। তিনি আরও যোগ করেন, ‘আমরা তাদের কথায় আস্থা রাখতে পারি।’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্টের এ মন্তব্য এমন এক জটিল সময়েই সামনে এলো।





