যুদ্ধের সময়কাল তেহরানই নির্ধারণ করবে: ইরান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

যুদ্ধ কত দিন চলবে, তা তেহরানই নির্ধারণ করবে বলে জানিয়েছেন ইরানি সরকারি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিপরীতে তারা বলছেন, দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে ইরানের সেনাবাহিনী এবং ক্ষয়ক্ষতির যুদ্ধের জন্যেও তারা প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। রাজধানীর তেহরানে একটি লক্ষ্যবস্তু এলাকায় গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে বলে জানা যায়।

আরও পড়ুন:

অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আরও উন্নত অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার দাবি করেছে।

এএম