গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) রাতের বেশির ভাগ সময় রাজধানীর আকাশে একটি ইসরাইলি নজরদারি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানায়। একই সঙ্গে বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে ইসরাইলি সামরিক বাহিনী নতুন করে জোরপূর্বক সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে। এবার ওই তালিকায় জাহনাহ উপশহরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে রাজধানীর অন্য অংশ থেকে বাস্তুচ্যুত হাজারো মানুষ আশ্রয় নিয়েছিলেন।
আরও পড়ুন:
সেখানেই দুটি হাসপাতাল রয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলেছে, হাসপাতাল দুটি পূর্ণ সক্ষমতায় চলছে।
সেখানে ৪৫০ জন রোগীর চিকিৎসা চলছে, যাদের যাওয়ার মতো বিকল্প চিকিৎসাকেন্দ্র নেই। কারণ, গত বুধবারের ইসরাইলি হামলায় আহত বিপুলসংখ্যক মানুষকে সামলাতে গিয়ে লেবাননের হাসপাতালগুলো এখনো হিমশিম খাচ্ছে।
এ পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হামলা অব্যাহত থাকায় নিহতদের সংখ্যা গণনা ও শনাক্তের কাজও চলছে বলে জানা গেছে।





