সংসদের প্রথম অধিবেশনের ১৩ম দিনের বৈঠক চলছে

জাতীয় সংসদ অধিবেশন
জাতীয় সংসদ অধিবেশন | ছবি: বিটিভির সৌজন্যে
0

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ম বৈঠক চলছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) অধিবেশনের ১২তম দিনের বৈঠক শেষে আজ সকাল ১০টা পর্যন্ত বৈঠকের মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন:

এখন পর্যন্ত সংসদে উত্থাপিত ও সর্বসম্মতিক্রমে পাশ হওয়া বিলগুলো হলো— জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল-২০২৬, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল-২০২৬, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট সংশোধন বিল-২০২৬, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল-২০২৬, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬, বাংলাদেশ শ্রম সংশোধন বিল-২০২৬, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল-২০২৬ ও আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল-২০২৬, স্থানীয় সংসদ, পৌরসভা ও সিটি করপোরেশন সংশোধনী বিল ২০২৬, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল-২০২৬ ও জেলা পরিষদ সংশোধন বিল-২০২৬।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়। পরে ২৯ মার্চ বিকেল ৩টায় আবারও অধিবেশন শুরু হয়।

এসএইচ