গতকাল (সোমবার, ৯ মার্চ) তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ওঠার পর দ্রুত নেমে আসে। গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক জ্বালানি বাজারে বেশ অস্থিরতা দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেন অনুযায়ী, ব্রেন্ট ফিউচারস প্রতি ব্যারেলে ৬.৫১ ডলার বা ৬.৬% কমে ৯২.৪৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬.১২ ডলার বা ৬.৫% কমে ৮৮.৬৫ ডলারে নেমেছে।
আরও পড়ুন:
তেলের দাম বৃদ্ধির প্রভাবে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে ব্যাপক বিক্রি শুরু হয়। একই সঙ্গে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও দিনের শুরুতে চাপের মুখে পড়ে।
এর আগে সোমবার তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। ব্রেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ১১৯.৫০ ডলার এবং ডব্লিউটিআই-এর ক্ষেত্রে ১১৯.৪৮ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ।





