গড়াই নদে গোসলে নেমে শিশুর মৃত্যু, দু’জনকে জীবিত উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

কুষ্টিয়ায় গড়াই নদে গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় সাফিনের আরও দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাফিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং রেনউইক মোড় এলাকার শামসুল আলম হীরার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ বিকেলে সাফিন ও তার ভাই নাফিন এবং চাচাতো ভাই স্মরণ তাদের বাড়ি সংলগ্ন গড়াই নদে গোসলে নামে।

আরও পড়ুন:

একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। এসময় স্থানীয় লোকজন নাফিন ও স্বরণকে জীবিত উদ্ধার করতে পারলেও সাফিন নদীতে তলিয়ে যায়।

পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসির সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস