ইসরাইল ও লেবাননের যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯টি যুদ্ধ তিনি সমাধান করেছেন; এটি হবে তার ১০ম সমাধান। তিনি দুই দেশের উদ্দেশ্যে বলেন চলুন, এটাও করে সেরে ফেলি। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে এসব কথা লেখেন।
ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চমৎকার আলোচনা হয়েছে।
দুই নেতা দেশগুলোর মধ্যে শান্তি অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। ট্রাম্প জানান, মার্কিন পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে।