তেহরান আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) জানায়, তারা ইরাকভিত্তিক ‘বিপ্লববিরোধী’ কুর্দি গোষ্ঠীগুলোতে আঘাত হেনেছে। একই সময়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে অনুপ্রবেশের জন্য কুর্দি মিলিশিয়াদের অস্ত্র দেয়ার বিষয়টি বিবেচনা করছে।
আরও পড়ুন:
একজন প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, এ হামলায় নির্বাসিত ইরানি কুর্দি একটি গোষ্ঠীর এক সদস্য নিহত হয়েছেন। ইরানি কর্মকর্তাদের সতর্কবার্তার পর এসব হামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এএফপি সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মনে করা উচিত নয় যে বাতাস বইছে আর তারা সেটার সুযোগ নেয়ার চেষ্টা করবে।’ তিনি বলেন, ‘কোনোভাবেই আমরা তাদের সহ্য করব না।’




