
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দায়িত্বে বাকের জোলকাদর
যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরাইলের
ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি ও আইআরজিসির অধীন বাসিজ মিলিশিয়া বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহতের পর এবার দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরাইল।

ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানি ও বাসিজ মিলিশিয়া কমান্ডার সোলাইমানির জানাজা আজ
ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি ও ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অধীন বাসিজ মিলিশিয়া বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হবে আজ (বুধবার, ১৮ মার্চ)। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম
ইসরাইল গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) লক্ষ্যভিত্তিক হামলায় আলী লারিজানিকে হত্যার দাবি করার পর ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহরে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘লারিজানির লেখা’ দাবি করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বার্তা প্রকাশ
ইরানি সংবাদমাধ্যম এবং আলী লারিজানির টেলিগ্রাম ও এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ছবিতে তার হাতে লেখা একটি বার্তা প্রকাশ করা হয়েছে। তবে এটিতে কোনো সময় ও তারিখের ছাপ না থাকলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই বার্তাটি আজকের।

আলী লারিজানিকে লক্ষ্য করে রাতভর হামলা, নিহতের দাবি ইসরাইলের
মুসলিম বিশ্বের উদ্দেশে এক বার্তায় তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে ‘অটল’ রয়েছে বলে জানানোর এক দিন পরই ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি লক্ষ্য করে রাতভর হামলার চালিয়েছে ইসরাইলি।

ইরাকে কুর্দি গোষ্ঠীর ওপর হামলার দাবি ইরানের, ‘বিচ্ছিন্নতাবাদীদের’ কড়া সতর্কবার্তা
ইরান জানিয়েছে, তারা ইরাকে কুর্দি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং যুদ্ধ বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী’গুলোকে কোনো পদক্ষেপ না নিতে সতর্ক করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।