টানা ষষ্ঠ দিনে সংঘাত; ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর বিস্ফোরণে ধোঁয়া উঠছে
ইরানের তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর বিস্ফোরণে ধোঁয়া উঠছে | ছবি: রয়টার্স
5

মধ্যপ্রাচ্যে টানা ষষ্ঠ দিনের মতো বিমান হামলা অব্যাহত থাকার মধ্যে ইরান রাতভর ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।গতকাল (বুধবার, ৪ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে তাদের বোমাবর্ষণ আরও জোরদার করে। ইসরাইলের সেনাবাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতেও হামলা চালায়। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বাসিন্দাদের সতর্কবার্তা দেয়ার পরই এ হামলা চালানো হয়।

এর আগে কিছু সময় বিরতির পর ইসরাইলে আবারও রকেট হামলার সতর্কতা হিসেবে তেল আবিব ও জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান থেকে ছোড়া রকেটের সংখ্যা কমে আসায় জনসাধারণের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করছে ইসরাইল।

আরও পড়ুন:

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণস্থল লক্ষ্য করে চালানো প্রচেষ্টা ফল দিয়েছে।

ইরানে রাজধানী তেহরানে আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে লেবাননে ইসরাইলের আরও প্রাণঘাতী বিমান হামলা হয়েছে।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে ৮০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এএম