যুদ্ধ নিষ্পত্তিতে ইরানকে শর্ত দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না— এ নিশ্চয়তা দিলে শিগগিরই যুদ্ধের নিষ্পত্তি হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও কোন প্রক্রিয়ায় বা কী শর্তে তেহরানের সঙ্গে ওয়াশিংটন সমঝোতা করতে চায়, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট।

বিপরীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে কাতারের প্রতিনিধিদের সঙ্গে তেহরানে জরুরি বৈঠকের পর আজ (শনিবার, ৩১ অক্টোবর) দোহায় যাচ্ছে ইরানের প্রতিনিধিদল। এরপর তেহরানের হয়ে ওয়াশিংটনের কাছে অন্তর্বর্তী সমঝোতা প্রস্তাবের খসড়া পাঠাবেন কাতারি মধ্যস্তাকারীরা। 

এদিকে, কূটনৈতিক এ অগ্রগতির মধ্যেই চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে এমএস নাউ। এমএসএনবিসি নামেই বেশি পরিচিত এই সংবাদমাধ্যম দাবি করছে, মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরদিন, অর্থাৎ ৪ নভেম্বর থেকে স্বল্পমেয়াদি কিন্তু খুবই তীব্র হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প। 

এরইমধ্যে উপসাগরীয় মিত্রদেরকে প্রস্তুত থাকতে নির্দেশও দিয়েছে মার্কিন প্রশাসন। তবে এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ।

এসএইচ