ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নেগোসিয়েশন বা সমঝোতা করবে না বলে জানিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। আজ (সোমবার, ৩ মার্চ) ওমানের মধ্যস্থতার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা বসার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
লারিজানি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করবো না।’