Recent event

ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; পারমাণবিক ইস্যুতে মাথা নত করতে নারাজ তেহরান

ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রে
ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রে | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠানোর পর জর্ডান ঘাঁটিতেও ৬০টির বেশি যুদ্ধ-বিমান মোতায়েন করে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু পারমাণবিক আলোচনার মধ্যে কোনো ধরণের চাপের কাছেই ইরান মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে সরকারবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে নেয়ার ৪০ দিন পর নিহত বিক্ষোভকারীদের স্মরণে তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার শিক্ষার্থী।

হামলার হুমকি দিয়ে ইরানকে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চান ডোনাল্ড ট্রাম্প। চাপ বাড়াতে বিমানবাহী রণতরীর আব্রাহাম লিংকনের সঙ্গে যুক্ত হতে ভূমধ্যসাগর পথে মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে দ্বিতীয় মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড।

প্রস্তুত হচ্ছে বিভিন্ন ঘাঁটিতে থাকা বিমানও। নিউ ইয়র্ক টাইমস বলছে, জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত-মুয়াফফাক সালতি ঘাঁটিতে কমপক্ষে ৬০টির বেশি যুদ্ধ-বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে না দেয়ার অঙ্গিকার করেছে জর্ডান।

যৌথ চাপ প্রয়োগের অংশ হিসেবে এরই মধ্যে ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা জবাব হিসেবে ইইউ’র নৌ ও বিমান বাহিনীকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আল্টিমেটাম দিয়েছে তেহরান। পাশাপাশি বিশ্বশক্তির চাপের কাছেই মাথা নত করা হবে না বলে হুংকার দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আরও পড়ুন:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমরা কোনো সমস্যার সামনে মাথা নত করব না। বিশ্বশক্তিগুলো কাপুরুষদের মতো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা নত করব না।’

এদিকে সরকারবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে নেয়ার ৪০ দিন পর ফের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ দেখা গেছে তেহরানসহ বেশ কয়েকটি শহরে। নিহত বিক্ষোভকারীদের স্মরণ এবং খামেনি শাসনতন্ত্র বিরোধী শ্লাোগানও দিয়েছেন বিক্ষুব্ধরা। এর সমর্থনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান ও নিউজিল্যান্ডেও বিক্ষোভ হয়েছে।

ইরানে সরকারবিরোধী আন্দোলন চলাকালে ৩২ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

জেআর