Recent event

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত অন্তত ৫০

নিহতদের জানাজা
নিহতদের জানাজা | ছবি: সংগৃহীত
1

নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এছাড়া অপহরণ করা হয়েছে বহু নারী-শিশুকে।

এসময় একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। স্থানীয়রা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই তাণ্ডব চলে শুক্রবার ভোররাত পর্যন্ত।

আরও পড়ুন:

তবে এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক কতজন নারী ও শিশুকে তুলে নিয়ে গেছে বন্দুকধারীরা। জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। তবে স্থানীয়দের সহায়তায় তালিকা বের করার চেষ্টা করছে প্রশাসন।

ইএ