ইরান ট্রাম্প

ইরান সংকট ঘনীভূত: ট্রাম্পের হুমকিতে ‘বাঙ্কারে’ খামেনি
মার্কিন যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে আরও এগিয়ে যাওয়ায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। সরকারের ঘনিষ্ঠ দুই সূত্র বরাতে এই খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। হুমকি ও চাপ বাড়িয়ে ট্রাম্প এরিমধ্যে তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছেন বলে মনে করছেন ইরানের সাধারণ মানুষ। আর ওয়াশিংটনের হস্তক্ষেপ ছাড়া তেহরানের বর্তমান শাসনব্যবস্থা পতনে কোনো উপায় দেখছেন না বিভিন্ন দেশে থাকা খামেনিবিরোধী ইরানিরা।

খামেনির ওপর হামলা মানেই সরাসরি যুদ্ধ—ইরানের হুঁশিয়ারি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) এই বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।