পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, দেশের অন্যত্র থাকতে পারে শুষ্ক আবহাওয়া

মেঘলা আকাশ
মেঘলা আকাশ | ছবি: সংগৃহীত
0

দেশের পাঁচ বিভাগের দু’এক জায়গায় আজ (সোমবার, ২ মার্চ) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়। সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন:

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৮ থেকে ১২ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

জানানো হয়, আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২ মিনিটে আর আগামীকাল (মঙ্গলবার, ৩ মার্চ) সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে।

এসএইচ