শিবচর বাজার থেকে সাড়ে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

উদ্ধারকৃত কচ্ছপ
উদ্ধারকৃত কচ্ছপ | ছবি: এখন টিভি
0

মাদারীপুরের শিবচর বাজার থেকে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস বিভাগ। পরে উদ্ধারকৃত বৃহৎ আকৃতির এ কচ্ছপটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

গতকাল (রোববার, ১ মার্চ) শিবচর বাজারে বড় মাপের এ কচ্ছপটিকে আনা হলে মৎস কর্মকর্তা ও পুলিশের অভিযানে সেটি উদ্ধার করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, রবিবার জেলার শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ আনে একটি চক্র। পরে সেখান থেকে কচ্ছপটি সরকারী বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশ্মি দিয়ে বেঁধে রাখে।

আরও পড়ুন:

এরপর খবর পেয়ে এ মৎস কর্মকর্তা ও শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে উদ্ধার করে। পরে দুপুরের দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করা হয় কচ্ছপটিকে।

এ ঘটনায় জড়িত কারো পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজী ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।

এসএইচ