
ঢাকায় বৃষ্টির আভাস; কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

মেঘলা আকাশ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি
সাপ্তাহিক ছুটির দিন আজ (শুক্রবার, ২ অক্টোবর) ভোর থেকেই ঢাকার আকাশ ছিলো মেঘলা। সঙ্গে ছিল হালকা বাতাস। গত কয়েক দিনের ভ্যাপসা গরমের মধ্যে সকাল ৯টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নামে স্বস্তির বৃষ্টি। প্রায় ১৫ মিনিটের এই বৃষ্টিতে কিছুটা কমে আসে গরমের তীব্রতা, স্বস্তি নামে জনজীবনে।

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
দেশের তিন জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

আংশিক মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ; বাড়তে পারে দিনের তাপমাত্রা
রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সেইসঙ্গে শুষ্ক আবহাওয়ায় দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গরম গতকালের তুলনায় আরও কিছুটা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

দেশের কিছু জায়গায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পাঁচ দিন বৃষ্টি হতে পারে
দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এরই মধ্যে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সারা দেশের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
সারা দেশের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্র ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে
রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
সকাল থেকেই ঝুম বৃষ্টিতে ভিজছে রাজধানী। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।