জেলা: কুমিল্লা
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে। সাব-ইন্সপেক্টরের বদলে এখন থেকে পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা মামলাটির তদন্ত পরিচালনা করবেন। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

৯ মাসে শত খুন: কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে উদ্বেগ বাড়ছে কুমিল্লায়

৯ মাসে শত খুন: কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে উদ্বেগ বাড়ছে কুমিল্লায়

কুমিল্লায় গত নয় মাসে ১০৪টি হত্যাকাণ্ড হয়েছে। বেড়েছে মাদক বিক্রি-সেবন, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ১৩ বছরের কিশোর ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডকে ঘিরে আলোচনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৪ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।

অপ্রতিম হত্যা: ৪ আসামির মধ্যে ২ কিশোর যাচ্ছে সংশোধনাগারে

অপ্রতিম হত্যা: ৪ আসামির মধ্যে ২ কিশোর যাচ্ছে সংশোধনাগারে

কুমিল্লায় স্কুল ছাত্র অপ্রতিম হত্যার ঘটনায় সরাসরি জড়িত ৩ আসামি এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার অপর একজনসহ ৪ আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। তবে বয়স কম হওয়ায় ৪ জনের মধ্য মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬) গাজীপুর সংশোধনাগারে ( শিশু উন্নয়ন কেন্দ্র) পাঠানো হবে।

অপ্রতিমের ঘটনা আমাদের নাড়া দিয়েছে: পুলিশ সুপার

অপ্রতিমের ঘটনা আমাদের নাড়া দিয়েছে: পুলিশ সুপার

কুমিল্লায় শিক্ষকপুত্র অপ্রতিমের ঘটনা হৃদয়বিদারক, ঘটনাটি পুলিশকে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, আমার একাধিক টিম মাঠে নেমেছে। আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে একজন আটক আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যার ঘটনায় আরও ২ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো তুহিন, আনাস ও ফাহিম।

নিখোঁজের ২১ ঘণ্টা পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

নিখোঁজের ২১ ঘণ্টা পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

কুমিল্লায় নিখোঁজের ২১ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‘ছেলেরে কই খুঁজবো, জঙ্গলে নাকি পানিতে; ও কি বেঁচে আছে?’

‘ছেলেরে কই খুঁজবো, জঙ্গলে নাকি পানিতে; ও কি বেঁচে আছে?’

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মুরাদনগরে সম্পত্তির বিরোধের জেরে দু’জনকে হত্যা

মুরাদনগরে সম্পত্তির বিরোধের জেরে দু’জনকে হত্যা

কুমিল্লার মুরাদনগরের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হামলায় বোন খালেদা আক্তার (৭০) ও তার আরেক ভাইয়ের ছেলে মঞ্জুরুল আলম টিটু (৩৬) নামে দু’জনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মুরাদনগর উপজেলার বাবুটি পাড়া ইউনিয়নের দড়ানি পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।