নির্বাচন গ্রহণযোগ্য না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার: ডা. তাহের

নির্বাচনি সমাবেশে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
নির্বাচনি সমাবেশে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: এখন টিভি
0

নির্বাচন গ্রহণযোগ্য না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার—এমন মন্তব্য করেছেন আসন্ন নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ও দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রামে এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, জনজোয়ারকে ঠেকানোর জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। যদি নির্বাচনে কারচুপি হয়, দখলদারি হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলবো, সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য।’

আরও পড়ুন:

সন্ত্রাসীদের হুঁশিয়ারি বার্তা দিয়ে তিনি বলেন, ‘কারা সন্ত্রাস করবে? সন্ত্রাসীদেরও দুই হাত শান্তিকামী মানুষেরও দুই হাত। কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, তাহলে তাদের হাত চুরমার করে দেয়া হবে।’

এছাড়া সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই বাংলাদেশ জামায়াত ইসলামী ও জোটের লক্ষ্য বলেও জানান তিনি।

এসএইচ