Recent event

গুজবকে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি: মিডিয়া সেল প্রধান ডা. পাভেল

বিএনপির মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল
বিএনপির মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল | ছবি: সংগৃহীত
0

কোনোপ্রকার গুজবকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে না বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লায় ‘আমাদের পরিকল্পনা তোমাদের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

আলমগীর পাভেল বেলেন, ‘কোনো প্রকার গুজবকে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি। সাধারণ মানুষ বুঝে গেছে কোনটা গুজব, কোনটা সত্য। তারা এটাও বুঝে গেছে গুজব কারা ছড়ায়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘তারেক রহমান দেশে এসেই বলেছিল দেশ নিয়ে তার আলাদা পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনার মূল অংশই ছিল তরুণদের নিয়ে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা, দেশের ক্রীড়া ব্যবস্থা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা।’

মুক্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন বিএনপির রিসার্চ ও মনিটরিং সেল সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, মিডিয়া মনিটরিং কমিটি সদস্য সৈয়দা আদিবা হোসেন। মুক্ত আলোচনায় তিন শতাধিক বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা দেশ গঠনের নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এসএস