আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামে একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত বলেন, ‘অনেকেই ঋণখেলাপিদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। তবে আগামী নির্বাচনে একটা ঋণখেলাপীও অংশ নিতে পারবে না। কারণ আমরা পথ দেখিয়ে দিয়েছি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বারেবারে ঘুঘু খেয়ে যাবে ধান, এটা হবে না। ধরা তোমাকে পড়তে হবে; আজকে, না হয় কালকে। ২০০৮ সালেও খাইছে, ২০১৮ সালেও খাইছে। এবার ভাবছিল সবাই ভুলে গেছে, বুঝে নাই যে হাসনাত আন্তা (মাছ ধরার ফাঁদ) ফেইলা বইসা আছে। আগামী ৫ বছর এমন কাজ করবো, আপনারা আমারে খুঁজে বের করবেন।’
সকাল থেকে হাসনাত আবদুল্লাহ দেবিদ্দার উপজেলার নবীয়াবাদ, মোহনপুর, জাফরাবাদ ও বাহ্মনখাড়া এলাকায় জনসংযোগ করেন। জনসংযোগে জোটের বেশ কয়েকজন নেতারাও উপস্থিত ছিলেন।




