তিনি বলেন, ‘জুলাইয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান শুরু করেছে। নোংরা রাজনীতি প্রচলন করতে চান? বাংলাদেশের মাটি আপনাদের স্বীকার করে না। এ মাটিতে বসে বাংলাদেশপন্থিদের প্রতি আপনারা আঙুল তোলেন, জামায়াত শিবিরের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই। মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীদের ওপর আপনারা অত্যাচার করেছেন, সম্ভ্রমহানি করেছেন, সে ইতিহাস কি মিথ্যা?’
আবিদুল ইসলাম বলেন, ‘একজন সাদা শয়তান, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, তারা ৫৪ বছর পর আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চায়। এই সাদা শয়তানকে কুমিল্লার টাউনহল থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশে রাজনীতি করতে চাইলে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করেই রাজনীতি করতে হবে।’
আরও পড়ুন :
তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানকে ব্যবহার করে এখনও পর্যন্ত চার আনা পয়সার অনধিকার চর্চা করি নাই। যাদের আপনারা সম্মুখসারিতে দেখেছেন সবাই টেন্ডার বাণিজ্য করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আজকে বিএনপিকে চ্যাঁদাবাজির অভিযোগ দেয়া হয়। কারা নিয়োগ বাণিজ্য করেছে, উপদেষ্টা বনে গিয়েছে, কারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ধ্বংস করেছে এগুলো ভুলে যায়েন না।’
সম্ভাবনার বাংলাদেশের প্রধান নির্বাহী ড. শরীফুল ইসলামের পরিচালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
আলোচনায় অংশ নেন কুমিল্লা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা।

; Prince Abdul Malik and Pengiran Raabatul Adawiyyah (right)-320x167.webp)



