কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

অভিযানে গাঁজাসহ ১ নারী আটক
অভিযানে গাঁজাসহ ১ নারী আটক | ছবি: এখন টিভি
0

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। গতকাল (রোববার, ১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুত রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ২০ কেজি গাঁজা এবং একই সময় ঘটনাস্থল থেকে জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন সু

গ্রেপ্তারকৃত জেসমিন আক্তার জুই কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া এলাকার মৃত রশিদ আহমেদের মেয়ে এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ বিভিন্ন স্থানে গোপনে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

জেআর