
ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে আল আমিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।

নারায়ণগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে ১০ জনকে অপহরণ, মূলহোতাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ জনকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ অপহরণ চক্রের মূলহোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। এসময় জিম্মিদশায় থাকা ১০ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পাবনায় র্যাবের অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার
পাবনায় র্যাবের অভিযানে সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া থেকে ৩৪ কেজি গাঁজা ও প্যাজুরা গাড়িসহ দুইজন মাদককারবারি গ্রেপ্তার।

ধামরাইয়ে শংকর হত্যা: প্রধান আসামি ওয়াজেদ কক্সবাজার থেকে গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (বুধবার, ২৬ আগস্ট) রাতে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড় এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ ও র্যাব-১৫-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

সমালোচনার মুখে অবশেষে পুনর্গঠিত হচ্ছে র্যাব; স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ
দীর্ঘ সমালোচনার মুখে অবশেষে, পুনর্গঠিত হচ্ছে-র্যাব। তবে, প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠন হচ্ছে একটি বহুমুখী অভিযোগ প্রতিকার কমিটি। তবে বিশেষজ্ঞদের মতে, কেবল কাগজে-কলমে আইন প্রণয়ন নয়, নতুন এই বাহিনীর সুফল নির্ভর করবে এর সঠিক ও নিরপেক্ষ বাস্তবায়নের ওপর।

ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
নেত্রকোণার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া (৩৩) ওরফে ‘রিপন ভিডিও’-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তার রিপনকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সরাইলে দুই মাসে অন্তত ২৫টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি
সরাইল রিজিয়নে ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে গত দুই মাসে অন্তত ২৫টি পুশ ইন চেষ্টা ঠেকিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। সর্বশেষ কুমিল্লার সালদা নদী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকারী চারজনকেও ফেরত পাঠানো হয়েছে। ভারত থেকে এই পুশইন বা অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষ ও অন্যান্য বাহিনীর সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

রাজবাড়ীতে র্যাবের অভিযানে ৫ অস্ত্রধারী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের কৈজলা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় তাদের কাছ থেকে একটি ব্রিটিশ কাটা রাইফেল, একটি একনলা বন্দুক ও তিনটি দেশিয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

‘বাজারের নামকরণ’ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, রেলস্টেশনে আটকা ট্রেন
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন।

ফরিদপুরের র্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যান।

নোয়াখালীতে প্রবাসী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিলে আলোচিত কাতার প্রবাসী আতিকুর রহমান শিপু (২৯) হত্যা মামলার পলাতক এজাহারনামীয় আসামি শাহপরান রুদ্রকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব।

রাজধানীতে দেশিয় পিস্তলসহ আটক ১
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা থেকে দেশিয় পিস্তলসহ ছিনতাইয়ে অভিযুক্ত মো. টিপু (২৭)-কে আটক করেছে র্যাব-২।