যশোর সীমান্তে বিজিবির অভিযান; ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক্স জব্দ

বিজিবির অভিযানে উদ্ধার শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক্স
বিজিবির অভিযানে উদ্ধার শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক্স | ছবি: এখন টিভি
0

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (রোববার, ২৮ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল এবং বেনাপোল বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেন।

আরও পড়ুন:

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৫১টি শাড়ি, ২২টি থ্রি-পিস, ৪টি শাল-চাদর এবং ৩৯৫টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।’

এসএইচ