হোসেন মহিব্বি বলেন, ‘শত্রু পক্ষ তাদের প্রতিশ্রুতি ভঙ্গকারী, প্রতারক এবং তাদের বিশ্বাস করা যায় না। আলোচনার যেকোনো পর্যায়ে বা যেকোনো মুহূর্তে তারা নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘শত্রুরা এ বিষয়ে যে পদক্ষেপই নিক না কেন, আমরা তার জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেব। আমরা আবারও বলছি—শত্রু যদি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে আমরা আগের চেয়ে আরও শক্তিশালী এবং জোরালো জবাব দেব।’
আরও পড়ুন:
আইআরজিসির এই মুখপাত্র উল্লেখ করেন যে, মার্কিন বাহিনীর এ ধরনের আচরণকে তারা স্বাভাবিক হিসেবেই দেখছেন, কারণ তারা ‘শত্রুর প্রকৃতি’ সম্পর্কে ভালোভাবে অবগত। গত কয়েক দিনে হরমুজ প্রণালি ও মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার পর ইরানের পক্ষ থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো।





