আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য আত্মসমর্পণকারী দস্যুদের দোবেকি কোস্টগার্ড স্টেশনে রাখা হয়েছে। আত্মসমর্পণের সময় তারা; তিনটি দেশিয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্টগার্ডের কাছে জমা দেয়।
আরও পড়ুন
রোববার সকাল নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম। তিনি ফেসবুকে পোস্ট করে জানান, ডাকাত সুমন বাহিনী আত্মসমর্পণ করেছে।
এদিকে বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, বনদস্যুদের আত্মসমর্পণের বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।




