আজ (রোববার, ২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি যখন প্রায় খাদে পড়ে গিয়েছিলো এবং জুলাই অভ্যুত্থানের পর যখন নতুন করে বাঁচার জন্য আমরা স্বপ্ন দেখছি, তখন আমাদের নেতা দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমরা যখন একটা নির্বাচনের পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেই সরকার সত্যি কথা বলতে খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলে নেয়ার চেষ্টা করেছে।’
এছাড়া প্রস্তাবিত এবারের বাজেটকে শুধু একটি অঙ্কের হিসাব নয় বরং এটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি হিসেবেও উল্লেখ করেন তিনি।





