প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস রাত পৌনে ৮টার দিকে লাকসাম রেলওয়ে জংশনের পাঁচ নম্বর লাইনে প্রবেশ করে। পরে চাঁদপুরের উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে ইঞ্জিন সংযোগের সময় হঠাৎ বগির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং পুরো রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
আরও পড়ুন:
দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। পাশাপাশি রেললাইন মেরামতের কাজও চলছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।





