
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে নতুন ট্রেন; থামবে যেসব স্টেশনে, জানুন সময়সূচি
পর্যটনপ্রেমী ও সাধারণ যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসছে বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway update)। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে নিয়মিত চলাচল শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ট্রেন 'মহানগর এক্সপ্রেস' (Mahanagar Express Dhaka to Cox's Bazar)। এর ফলে এতদিন ধরে সরাসরি কক্সবাজারগামী ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত থাকা বিভিন্ন জেলার যাত্রীরা এখন কোনো প্রকার ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি দেশের প্রধান পর্যটন শহরে যাতায়াত করতে পারবেন (Dhaka to Cox's Bazar Mahanagar Express Train Schedule 2026)।

১১টার ট্রেন ছাড়লো ১০টায়; ভুল এসএমএসে ভোগান্তিতে শতাধিক যাত্রী
সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি নিয়ে বাংলাদেশ রেলওয়ের ভুল বার্তার কারণে ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী। ১ ঘণ্টা বিলম্বে ট্রেন ছাড়ার তথ্য সম্বলিত এসএমএস পেয়ে স্টেশনে দেরিতে আসায় নির্ধারিত ট্রেনটি ধরতে পারেননি উদয়ন এক্সপ্রেসের অনেক যাত্রী।

মৌলভীবাজারে ট্রেনের হুক ছিঁড়ে লাইন বন্ধের ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অক্সি এলাকায় চট্রগ্রামগামী ৭২০ পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে দুই বগী আটকা পড়ে। এতে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ৪ ঘণ্টা পর বগীগুলোকে শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকারী ট্রেনের চাকা লাইনচ্যুত; ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে।

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
দিনাজপুরের বিরলে রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে জামাল (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের ছেলে।

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত; টাকা-ফোন ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদ (২২) নামে এক যুবক আহত হয়েছেন। আহতের অভিযোগ, ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে তেজগাঁও এলাকায় নেমে পালিয়ে যায়।

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো। আটকা পড়েছিল রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি ট্রেন।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হয়েছে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন কমিউটার ট্রেন। এর মাধ্যমে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার যাত্রীদের ঢাকার সঙ্গে সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য রেল যোগাযোগ আরও বাড়ল।