রাজবাড়ীতে বাসচাপায় ১ জনের মৃত্যু, আহত ২

রাজবাড়ীর যাত্রীবাহী বাসও মোটরসাইকেল সংঘর্ষ
রাজবাড়ীর যাত্রীবাহী বাসও মোটরসাইকেল সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাসের চাপা পড়ে মো. আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল (বুধবার, ২০ মে) রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, মো. আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মজিদ বকাউলের ছেলে। এছাড়াও আহতরা হলেন, একই এলাকার মো. ছকেল শেখের ছেলে মো. রিয়াজ শেখ (৪৮) ও মো. আদম কাজীর ছেলে মো. কলম কাজী (৩৮)।

আরও পড়ুন

স্থানীয় মো এনামুল মন্ডল বলেন, ‘নিহত ও আহত দুইজন গরুর বেপারী। তার আনুমানিক রাত দশটার দিকে কালুখালী থেকে পাংশার দিকে আসছিলো। তারা তিনজন এক মোটরসাইকেল ছিলেন। মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাস চাপা দেয়। আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রাজবাড়ীতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. আমিন বকাউলকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন কে ফরিদপুর নেয়া হয়েছে।’

রাজবাড়ী সদর হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব দে সরকার বলেন, ‘তাকে হসপিটালের আনার আগেই মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।’

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল আটক রয়েছে তবে বাস চালক পালিয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

জেআর