চট্টগ্রাম
নোয়াখালীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

নোয়াখালীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে আটজনকে সরকারী নীতিমালা লঙ্ঘন করে সারের ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। আটজনের মধ্যে কারও কারও নেই গুদাম, নেই দোকান, কেউ থাকতেন প্রবাসে, কেউ করেন চট্টগ্রাম শহরে গ্যাসের ব্যবসা।

চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন

বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন

চট্টগ্রাম বিমানবন্দর ও পতেঙ্গা সড়কে দেশের প্রথম দুই দশমিক দুই কিলোমিটারের সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জঙ্গল সলিমপুরের বিশেষ অভিযান: শর্টগান-চাইনিজ পিস্তলসহ গ্রেপ্তার ৪

জঙ্গল সলিমপুরের বিশেষ অভিযান: শর্টগান-চাইনিজ পিস্তলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলিনগর বাহাদুর ঘোনা এলাকা থেকে শর্টগান, চাইনিজ পিস্তল ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড; লাভ-ক্ষতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড; লাভ-ক্ষতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। এনসিটি ডিপি ওর্য়াল্ড পরিচালনা করলে লাভ-ক্ষতি দু’টির আশঙ্কাই করছেন বন্দর সংশ্লিষ্টরা। এদিকে ডিপি ওর্য়াল্ডের সঙ্গে চুক্তির পর চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমে বিঘ্ন ঘটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রামে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক

যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ তৈরি করতে চট্টগ্রামে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। আগামীকাল (শুক্রবার, ৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ট্র্যাকটির উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রামে নকল সার তৈরির কারখানায় অভিযান

চট্টগ্রামে নকল সার তৈরির কারখানায় অভিযান

চট্টগ্রামের জুট রেলঘাটে নকল সার তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জব্দ করা হয়েছে এক হাজারের বেশি বস্তা নকল ও নষ্ট ডিএপি সার।

চট্টগ্রাম বন্দর থেকে সরানোর পথে বিপজ্জনক রাসায়নিকবাহী গাড়িতে আগুন

চট্টগ্রাম বন্দর থেকে সরানোর পথে বিপজ্জনক রাসায়নিকবাহী গাড়িতে আগুন

দীর্ঘ দুই দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেয়ার পথে একটি কাভার্ড ভ্যানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের পটিয়া উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীতের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চট্টগ্রামের পটিয়া উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীতের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে দ্রুতই চট্টগ্রামের পটিয়া উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত; বন্ধ ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত; বন্ধ ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি উদ্ধারকারী ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

১৫ বছর এনসিটি চালাবে বিদেশি অপারেটর

১৫ বছর এনসিটি চালাবে বিদেশি অপারেটর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরের হাতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ-সংক্রান্ত খসড়া কনসেশন চুক্তি আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সিলেট-বরিশালের পর আজ খুলনায় শুরু রবি বোলার হান্টের ট্রায়াল, নিবন্ধন ছাড়িয়েছে ২০ হাজার

সিলেট-বরিশালের পর আজ খুলনায় শুরু রবি বোলার হান্টের ট্রায়াল, নিবন্ধন ছাড়িয়েছে ২০ হাজার

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। এরইমধ্যে সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল সম্পন্ন হয়েছে, যেখানে তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণ ও পারফরম্যান্সে মিলেছে উল্লেখযোগ্য সাড়া।