
জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল। গতকাল (রোববার, ১৪ সেপ্টেম্বর) বসুন্ধরায় জামায়াত আমিরের অস্থায়ী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
মানবতাবিরোধী অপরাধের মামলা
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) সকালে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামেরও এ সাক্ষ্যগ্রহণে হাজির হওয়ার কথা রয়েছে।

হবিগঞ্জ গ্যাসফিল্ডের তিন নম্বর কূপ থেকে যুক্ত হবে ৮০ লাখ ঘনফুট গ্যাস
হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ডের তিন নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) সকাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে। আগামী ১০ বছর এ কূপ থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম ও মাহমুদুর রহমান
মানবতাবিরোধী অপরাধের মামলা
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

প্রবাসে ‘টাকা ওড়ে’, দালালদের কারসাজিতে নিঃস্ব ভোলার শতাধিক পরিবার
ভালো চাকরি আর মোটা অংকের বেতনের চাকরির আশায় লাখ লাখ টাকা দালালের হাতে তুলে বিদেশে পাড়ি জমাচ্ছেন বহু যুবক। কিন্তু দালাল চক্রের কারসাজিতে প্রতিশ্রুত চাকরি না পেয়ে শেষ পর্যন্ত অনেকেই অসহায় জীবন পার করছেন প্রবাসে। তেমনি ভোলার এক দালাল চক্রের প্রতারণায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার।

বিক্ষোভ-সহিংসতা পেরিয়ে গতি ফিরেছে নেপালের জনজীবনে, স্বস্তি ব্যবসায়ীদের
দু’দিনের বিক্ষোভ-সহিংসতায় নেপালের পর্যটনখাতে ক্ষতি দুই হাজার ৫০০ কোটি রুপির। পর্যটন মৌসুমেও বাতিল হয়েছে বহু হোটেল বুকিং। এদিকে স্বাভাবিক জীবনে ফিরে অনেকটা স্বস্তিতে নেপালবাসী। রাজধানীতে খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ভারত-নেপাল সীমান্তে বাণিজ্য ফিরেছে নিজস্ব ছন্দে, ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে। জেন-জিদের মতে, সরকারের দুর্নীতি তাদের আন্দোলনে গতি এনেছে।

মাত্রা ছাড়িয়েছে সাভারের বায়ুদূষণ, ঝুঁকিতে এলাকার জনস্বাস্থ্য-অর্থনীতি
ঢাকার সাভারে বর্তমানে বায়ুরমান নিম্নমুখী। এখানকার বায়ুদূষণের চক্রে প্রথমবারের মতো চিহ্নিত হয়েছে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে। ইটভাটা, বর্জ্য পোড়ানোসহ নানা কারণে সাভারের বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। এমন বাস্তবতায় এ এলাকার জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে— বলছেন চিকিৎসক ও এলাকাবাসী। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, সাভারের বায়ুদূষণ বন্ধে নেয়া কর্মপরিকল্পনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

ভারতের বিপক্ষে মহারণে পাকিস্তানের বড় ব্যবধানের হার
দুবাইয়ে এশিয়া কাপের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টিম ইন্ডিয়া। টানা দ্বিতীয় জয়ে সুপার ফোরে খেলা প্রায় নিশ্চিত টিম ইন্ডিয়ার। বিপরীতে আরও একটি উত্তেজনাহীন ক্রিকেট ‘এল ক্লাসিকো’ উপহার দিলো পাকিস্তান।

সব মতের শিক্ষার্থীদের নিয়ে সহাবস্থানের পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি জাকসুর বিজয়ীদের
রাজনৈতিক কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন নির্বাচন সংশ্লিষ্টরা। তাদের দাবি, বিভিন্নভাবে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে, তবে নির্বাচনের অস্বচ্ছতা কেউ প্রমাণ করতে পারেনি। এদিকে ছাত্রদল নির্বাচন বয়কট করে ভুল করেছে বলে জানান জাকসুর নবনির্বাচিত ভিপি। তবে সব মতের শিক্ষার্থীদের নিয়ে সহাবস্থান ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি শিবির প্যানেল থেকে নির্বাচিতদের।

ভারত থেকে ৪০ রোহিঙ্গা শরণার্থীকে গোপনে মিয়ানমারে ফেরত
এসেছিলেন শরণার্থী হয়ে, আশ্রয়ও খুঁজে পেয়েছিলেন। কিন্তু সেই নিরাপদ মনে করা মাটিই আজ অনিরাপদ হয়ে উঠেছে। ভারতের রাজধানী দিল্লি থেকে হঠাৎ উধাও হয়ে গেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের ফিরিয়ে দেয়া হয়েছে ঠিক সেই দেশ মিয়ানমারে, যেখান থেকে তারা গণহত্যার ভয়ে পালিয়ে এসেছিলেন।