মাত্র ২ বল খেলে ১ রান থেকে শুরু করে শেষ ওভারেই একাই তোলেন ৩০ রান। শাহনেওয়াজ দাহানির করা সেই ওভারে হৃদয় মারেন টানা তিনটি ছক্কা, এরপর একটি দুই, আরও একটি ছক্কা এবং শেষ বলে একটি চার। তার ৩৮৭ দশমিক ৫০ স্ট্রাইক রেটের বিধ্বংসী ক্যামিওতে জাফনা ২০ ওভারে তোলে ২০৩ রান।
জবাবে কলম্বো অলআউট না হলেও থামে ১৮৩ রানে, জাফনা জেতে ১৯ রানের ব্যবধানে।
এর আগে ইব্রাহিম জাদরান ৬৫ বলে ৯৫ রান করেন। সাকিব আল হাসান ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ৩ ওভারে ২৭ রান দেন। এ জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাফনা।





