উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর মাধ্যমে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাকসামগ্রী, পার্সেল ও ই-কমার্স পণ্যের পিকআপ, বুকিং ও প্রসেসিং সেবা দেয়া হবে।
প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি ও বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে, যা পরবর্তীতে দেশজুড়ে সম্প্রসারণ করা হবে। এটি ডাক বিভাগের পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





