পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে জয়

ওয়েস্ট ইন্ডিজের জয়
ওয়েস্ট ইন্ডিজের জয় | ছবি: সংগৃহীত
0

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

জয়ের জন্য ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে মাত্র ১২০ রানেই গুটিয়ে যায় বাবর আজমের দল। এক প্রান্ত আগলে অপরাজিত ৫৮ রান করেন বাবর, কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় হার এড়াতে পারেনি পাকিস্তান। ক্যারিবিয়ান পেসার জেডন সিলস ছিলেন জয়ের নায়ক। মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন তিনি।

এর আগে পাকিস্তানের মোহাম্মদ আব্বাসও ২২ রানে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। দুই দলের পেসারদের দাপটে এ টেস্টে পড়েছে ৪০ উইকেট, যা টেস্ট ইতিহাসে পঞ্চমবারের ঘটনা। গ্যারি সোবার্সের জন্মদিনে পাওয়া এ জয় কিংবদন্তি ক্রিকেটারকেই উৎসর্গ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

জেআর