আজ (বুধবার, ২৯ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন একথা জানান।
তিনি বলেন, ‘প্রথমে মহানন্দ নদী থেকে পানি খালে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সেচের ব্যবস্থা করা হবে।’
আরও পড়ুন:
তিনি জানান, বিগত সময়ে বরেন্দ্র অঞ্চলে কৃষির উন্নয়নে কোনো কাজ হয়নি। দেয়া হয়নি যথাযথ বাজেট। এতে মুখ থুবড়ে পড়ে কৃষিখাত।’
বর্তমান সরকারকে কৃষিবান্ধব উল্লেখ্য করে চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম নিয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বৈঠকে। দীর্ঘদিন সেচের সমস্যা ছিলো। এখন থেকে সেচের মাধ্যমে তিন ফসল হবে রাজশাহী অঞ্চলে।’





