ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ছবি
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ছবি | ছবি: সংগৃহীত
0

হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলার জেরে আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজে অব্যাহত আগ্রাসনের জবাবে ইরানের সিরিক ও কেশম দ্বীপের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন সেনারা।

ট্রাম্পের অভিযোগ, সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করায় ইরানের বিরুদ্ধে এখন আর যুক্তিসঙ্গত পদক্ষেপ নেয়া সম্ভব না। বাধ্য হয়েই মার্কিন সেনাবাহিনীকে অসম্পূর্ণ কাজ শেষ করার অনুমতি দিতে হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে, কুয়েত ও বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড।

ইরানের সংবাদ সংস্থা ইরনা ও তাসনিম নিউজ জানাচ্ছে, কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এসময় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েত ও বাহরাইনে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়ে বাহরাইনের বাজানো হয়েছে সতর্কতা সাইরেন।

একের পর এক মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে কুয়েতে সচল করা হয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। উপসাগরীয় দেশে সম্ভাব্য ইরানি হামলার নিন্দা জানিয়েছে ওমান।

ইএ