ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লাউঞ্জে আয়োজিত এ নির্বাচনি অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ, এবং পর্যবেক্ষক হিসেবে স্কুল অফ ল এর বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টারা স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অ্যালামনাইদের পারস্পরিক সংযোগ, পেশাগত সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান।
পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহ মাকসুদ নূর নির্বাচনি কার্যক্রম পরিচালনা করেন এবং উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যদের পরিচয় পর্বে উপস্থিত সকলের করতালিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
নির্বাচনের ল অনুযায়ী ২০২৬–২০২৮ মেয়াদের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মেহের নিগার, সাধারণ সম্পাদক হিসেবে তাফসির আহমেদ খান, সহ-সভাপতি হিসেবে ইয়াসির মো. আদনান, সহ সাধারণ সম্পাদক হিসেবে আলী আরমান খান আপন এবং কোষাধ্যক্ষ হিসেবে তাহমিদ বিন রহমান নির্বাচিত হয়েছেন।
ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে উপস্থিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করেন।





