পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রতিটি জাল টাকার নম্বর এক এবং পেছনে চলচিত্রে ব্যবহারের জন্য লেখা ছিল। তবে প্রতিটি বান্ডেলের সাথে একটি ব্যাংকের লোগোযুক্ত সিল ছিল। প্রতারণার কাজে টাকাগুলো ব্যবহার করা হচ্ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানায় পুলিশ।





