গতকাল (শুক্রবার, ১৯ জুন) সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি হিসেবে সংযুক্ত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ জুন) রাতে বিরোধপূর্ণ জমির আমবাগানে আম পাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলা হয়েছে। এ ঘটনায় আগের একটি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনার দিন ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





