
হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (বুধবার, ২১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয় তাকে। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডেঙ্গু ও হামের উপসর্গে ৬ মৃত্যু, ভর্তি ২৫২৫
ডেঙ্গু ও হামের উপসর্গে আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫২৫ জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

হাসপাতালে ভর্তি আবদুল মঈন খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (বুধবার, ২১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।

ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়াল।

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৬
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন যাত্রী।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় দু’জন নিহত, আহত ৩
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার মো. সুমনসহ দু’জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও তিনজন। আরেক নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

তিন বছরের রেকর্ড ছাড়ালো চট্টগ্রামের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবার গত তিন বছরের রেকর্ড ছাড়িয়েছে। এরইমধ্যে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৫৪ জন। মহানগরের পাশাপাশি উপজেলাগুলোতেও বাড়ছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে ঠাঁই নেই। বাড়তি জনবল দিয়ে রোগীর চাপ সামাল দিতে হচ্ছে। সংকট মোকাবিলায় সাধারণ মানুষকে বাসা-বাড়ির আঙ্গিনা ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের তাগাদা দিচ্ছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

হবিগঞ্জে টমটমে বসা নিয়ে বিরোধ; দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে টমটমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শোকের মাঝেই প্রিয়জনের পরিচয় শনাক্তের অপেক্ষা
ফিরে আসবেন না আর প্রিয়জন। নিয়তির এই নিষ্ঠুরতা মেনে নিতে হচ্ছে। কিন্তু মরদেহ বুঝে পাবার এই অপেক্ষা যেন আরো কঠিন। একদিকে প্রিয়জনকে হারানোর শোক, অন্যদিকে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষা ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিচয় শনাক্ত করতে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার হাসপাতালের মেডিকেল অফিসার।

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।

ফ্যাসিস্ট আমলে জনগণের পাশে ছিলো ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’: রিজভী
ফ্যাসিস্ট আমলেও জাতীয় যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশের তরুণ ও কিশোরদের ভালো কাজে উদ্বুদ্ধ করে এই সংগঠন।’

২৪ ঘণ্টায় হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।