কেপলার জানায়, গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হওয়া দৈনিক তেল পরিবহনের পরিমাণে বড় ধরনের তারতম্য দেখা গেছে। এই দিনগুলোতে প্রতিদিন গড়ে ৬৫ লাখ থেকে ১ কোটি ২৬ লাখ ব্যারেল পর্যন্ত তেল সরবরাহ হয়েছে। সাম্প্রতিক দিনগুলোর তথ্য প্রাথমিক এবং চূড়ান্ত হিসাবের পর তেল পরিবহনের এই সংখ্যা আরও বাড়তে পারে।
ইরানের প্রস্তাব অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করার বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যেই এই জলপথ দিয়ে জ্বালানি পরিবহন বৃদ্ধির খবর এলো।





