ইরান সংঘাত খুব শিগগিরই শেষ হবে—ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: আল জাজিরা
0

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি নতুন সরকারি প্ল্যাটফর্ম উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি দাবি করেন, ইরান বর্তমানে মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশটিকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।

চলমান ইরান সংঘাতের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঠিক আগের মতো নিচে নেমে আসবে।’

এএম